অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে। আইনের আওতায় এনে তাদের কঠিন বিচার করা হবে।
শুক্রবার রাতে এক শোকবার্তায় তিনি এসব কথা জানা। এ সময় তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না- তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুনঃ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক





