জাতীয় ফিচার

হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার: ওবায়দুল কাদের

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে; লাভ হয়নি। এবারও হবে না৷

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

এ সময় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কত আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়!

আরও পড়ুনঃ “আপনাদের জীবনমান উন্নত করার সুযোগ চাই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র