বিশ্ব সংযোগ

লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

লাইবেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ বৃহস্পতিবার লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত এবং বহু লোকিআহত হয়েছেন। গুরুতর দগ্ধরা এখন হাসপাতালে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির কতৃপক্ষ জানিয়েছেন, লাইবেরিয়ার লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানিবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরই সেটি বিস্ফোরিত হয়। ঘটনাটি দেখতে সেখানে ছুটে আসা বহু মানুষও হতাহত হয়েছেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে।

আরও পড়ুনঃ “সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়া হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা