জাতীয় দেশ সংযোগ ফিচার

“নির্বাচন ঘিরে মোটাদাগে সহিংসতা হয়নি”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোটাদাগে সহিংসতা হয়নি তবে একদমই হয়নি তা বলা যাবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত মোটাদাগে কোনো সহিংসতা হয়নি বলে জানিয়ে সিইসি বলেন, প্রার্থী বা প্রশাসনের কাছ থেকে খুব বেশি অভিযোগ পায়নি কমিশন। নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোটের বাকি আর মাত্র ১০ দিন। সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা। তবে সম্প্রতি নির্বাচনী প্রচারণায় এরইমধ্যে বেশকিছু জায়গাতে ঘটেছে সহিংসতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত মোটাদাগে সহিংসতা হয়নি, তবে একদমই যে হয়নি তা নয়। প্রার্থী বা প্রশাসনের কাছ থেকে কমিশন খুব বেশি অভিযোগ পায়নি। এ বিষয়ে আমরা প্রসাশনের সঙ্গে কথা বলেছি, যাতে সহিংসতা না হয়। আর দ্বাদশ জাতীয় নির্বাচনে সহিংসতা রুখতে প্রসাশনকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র