২৬-২৮ ডিসেম্বর গণসংযোগ করবে বিএনপি
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
এর আগে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানায় বিএনপি।
গত ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।
ওইদিন থেকে সারাদেশে ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”





