“বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।
আজ বুধবার সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, এ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের সব চাহিদা পূরণ করা হবে। কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না। আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। যে স্বপ্নটা আমার বাবা দেখিয়েছেন সেটাই করতে চাই। আর নির্বাচনী প্রচারকাজ শুরু করার জন্য এখানে এসেছি। আমার একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা ৭ জানুয়ারিতে ভোট দিতে দিতে চায়। নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াত জঙ্গিবাদি কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম, ১৪ এবং ১৮ সালে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আজকে এই যে, আমি সিলেটি এসেছি, এই সিলেটে কিন্তু ভূমিহীন ও গৃহহীন মানুষ নেই। প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষদের আমরা ঘর করে দিতে পেরেছি। অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, কাজগুলো বাকি আছে, আগামীতে ৭ জানুয়ারি নির্বাচন, বাংলাদেশের জনগণ যদি ভোট দেয়, আবার সরকার গঠন করতে পারি, তাহলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। এটাই আমাদের নিয়ত। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আর সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
এরপর তিনি যান হযরত শাহ্ পরাণ (র.) এর মাজার জিয়ারত করতে।
বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (র.) এর দরগাহ্ শরীফে প্রবেশ করে তার কবর জিয়ারত করেন তিনি। এর তিনি যান হযরত শাহ্ পরাণ (র.) এর মাজারে। সেখানেও তিনি মাজার জিয়ারত শেষে দেয়া করবেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। এছাড়াও তার সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারা ছাড়াও রয়েছে সিলেটের নেতারা।
আরও পড়ুনঃ আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা






এনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বিরান করে দেওয়া: আইনমন্ত্রী - Tathya Sangjog
December 20, 2023[…] […]
বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বিরান করে দেওয়া: আইনমন্ত্রী - Tathya Sangjog
December 20, 2023[…] […]
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে: ওবায়দুল কাদের - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
বিএনপির ডাকে জনগণ কোনোদিন সাড়া দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
"নৌকা যখনই ক্ষমতায় এসেছে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে" - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
চা দিতে দেরি হওয়ায় স্বামীর হাতে প্রান গেল স্ত্রীর - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
ভারতের দক্ষিণাঞ্চলে বন্যা ; ১০ জনের প্রানহানি - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
শীতকালে মাইগ্রেন কেন হয়? - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]
ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে যা খাবেন - Tathya Sangjog
December 20, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন … […]