আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা
আজ বুধবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন৷
বুধবার দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি৷ এছাড়া, দুটি মাজার জিয়ারতেরও কর্মসূচি রয়েছে বঙ্গবন্ধুকন্যার। সিলেটে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ব্যাপক উজ্জীবিত স্থানীয় প্রার্থী ও নেতারা। সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মাত্র তিন সপ্তাহেরও কম সময় বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের৷ সময় হয়েছে ভোটারদের কাছে যাবার৷ প্রার্থীরাও সরব হচ্ছেন গণসমর্থন আদায়ে৷ শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা৷ আর সেই উদ্দেশ্য সামনে রেখেই সিলেট সফর করবেন শেখ হাসিনা৷
গেল প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে অনেকটা রীতির মতোই এবারও সিলেট থেকেই প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি৷
সূচি অনুযায়ী বরাবরের মতোই সফরের শুরুতে হযরত শাহজালাল (র:) এর দরগাহ্ শরীফ জিয়ারত করবেন তিনি৷ সেখানকার কর্মসূচি শেষে যাবেন হযরত শাহ্ পরাণ (র:) এর মাজারে৷ এই সফরেও নিরাপত্তা ছাড়া কোনো সরকারি প্রটোকল নেবেন না প্রধানমন্ত্রী৷
মাজার জিয়ারত পর্ব সেরে দুপুর ৩টায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অতীতের মতোই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা৷ নৌকার আদল থাকলেও নির্বাচনী বিধি মেনে প্রস্তুত হয়েছে সাদামাটা মঞ্চ৷ চিরাচরিত রঙিন ব্যানারের বদলে সাজসজ্জা হয়েছে সাদাকালোয়৷
আরও পড়ুনঃ “বিশ্বব্যাংকও যা ভাবেনি, বঙ্গবন্ধুকন্যা সেটি করে দেখিয়েছেন”






"বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না" - Tathya Sangjog
December 20, 2023[…] […]