জাতীয় ফিচার

“কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি”

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

‘চ্যানেল টোয়েন্টিফোর’কে দেয়া সাক্ষাৎকারের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন না করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকক প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা।

কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ এদেশের প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দল এবং ঐতিহ্যগতভাবে গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। আওয়ামী লীগ অত্যন্ত আন্তরিকভাবে সব সময় চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক। সেই লক্ষ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল থেকে বিভিন্ন সময় বিএনপিকে শর্তহীন আলোচনার প্রস্তাবও দেয়া হয়েছে। কিন্তু বিএনপি সে সুযোগ গ্রহণ না করে সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের বদলে নির্মম নিষ্ঠুরভাবে পিটিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা, হাসপাতাল ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছে। আগুন দিয়ে জীবন্ত মানুষকে লাশ বানানোর মতো বর্বরোচিত নাশকতার মাধ্যমে জনমনে চরম ভীতি সঞ্চার ও নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ও সংবিধানকে সমুন্নত রেখে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে এ ধরণের জঘন্য কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ও সন্ত্রাসের মদতদাতাদের গ্রেফতার করা ছাড়া সরকারের কোন গত্যন্তর ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, সেই সাথে তফসিল ঘোষণার পরও বিদ্যমান সংবিধানের আওতায় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশন বিএনপিকে বার বার আলোচনায় আসার; এমনকি নির্বাচন পিছিয়ে দিয়েও বিএনপিকে নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তবুও বিএনপির পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এসব উদ্যোগের সূত্র ধরেই ড. রাজ্জাক তার বক্তব্য রেখেছেন। তিনি অকপটে খোলাসা করে বলেছেন যে, নির্বাচন ভন্ডুল করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি যদি তাদের ভুল বুঝতে পেরে নির্বাচনে আসতে রাজি হতো, তাহলে তারা হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত হতো। তখন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জামিন পাওয়া সহজ হতো।

কিন্তু দুর্ভাগ্যজনক হলো, চ্যানেল টোয়েন্টিফোর কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি। কৃষিমন্ত্রী তার বক্তব্যে কোথাও বলেননি যে, এক রাতের মধ্যে বিএনপির সব নেতাকে ছেড়ে দেয়া হবে। সে কারণেই কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের এমন খোলামেলা বক্তব্যকে কোন কোন মহল বিকৃতভাবে উপস্থাপন করে তাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সত্য আপন জ্যোতিতেই উদ্ভাসিত থাকবে।

আরও পড়ুনঃ সমগ্র বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী : তথ্যমন্ত্রী

 

রিপোর্টার

About Author

5 Comments

  1. "বিশ্বব্যাংকও যা ভাবেনি, বঙ্গবন্ধুকন্যা সেটি করে দেখিয়েছেন" - Tathya Sangjog

    December 19, 2023

    […] আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে … […]

  2. চীনে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    December 19, 2023

    […] আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে … […]

  3. বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম - Tathya Sangjog

    December 19, 2023

    […] আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে … […]

  4. বিড়াল কি সিজোফ্রেনিয়ার কারণ হতে পারে? - Tathya Sangjog

    December 19, 2023

    […] আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে … […]

  5. বই শুধু জ্ঞানই বাড়ায় না... - Tathya Sangjog

    December 19, 2023

    […] আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র