জাতীয়

“বিএনপি নির্বাচনে না এসে জনপ্রিয়তা যাচাই করার সুযোগ হারিয়েছে”

ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ বলেছেন,বিএনপি নির্বাচনে না এসে তাদের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ হারিয়েছে। প্রকৃত অর্থে তাদের জনপ্রিয়তা-জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখন তারা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরবাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সকালেও এক শিশুসহ চারজন নিরীহ মানুষকে তারা ট্রেনে অগ্নিসংযোগ করে হত্যা করেছে। এর জবাব সাধারণ মানুষ ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে।

নসরুল হামিদ আরো বলেন, কেরানীগঞ্জেও বেশ কিছুদিন ধরে বিএনপির অব্যাহত অগ্নিসন্ত্রাস চলছে। জনগণ তাদের প্রতিহত করেছে। এই অগ্নিসন্ত্রাসীদের কোন জনপ্রিয়তা নেই, জনভিত্তি নেই, তাই তারা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের যদি জনপ্রিয়তা থাকতো, জনভিত্তি থাকতো, তাহলে ভোটের মাধ্যমে নিজেদের প্রমাণ করতো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গত ১৫ বছরে সারাদেশের অভূতপূর্ব উন্নতি বিশেষ করে কেরানীগঞ্জের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নসরুল হামিদ ৭ জানুয়ারি নিঃসঙ্কোচে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ “বিদেশে কর্মী না পাঠালে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশ বাড়তো”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র