“নির্বাচনে আসলে আইনের মাধ্যমেই বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নেয়া সম্ভব হত”
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে আসলে আইনের মাধ্যমেই জামিন দিয়ে বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নেয়া সম্ভব হত। খুনের আসামিও জামিন পায়। বঙ্গবন্ধুও আগারতলা মামলা থেকে একদিনে ছাড়া পেয়েছিলেন। তবে কোনোভাবেই মনে করি না আইনের ব্যত্যয় ঘটিয়ে বিএনপি নেতাদের জেল থেকে বের করে আনা সম্ভব।
আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে রেখে বিএনপিকে নির্বাচনে আনা যাবে না, তাই তারা নির্বাচনে আসার জন্য রাজি হলে আইনের মাধ্যমেই তাদেরকে জামিন দিয়ে জেল থেকে মুক্ত করা হত।
তিনি বলেন, আওয়ামী লীগ আন্তরিকভাবে চেষ্টা করেছে বিএনপি নির্বাচনে আসুক। সর্বাত্মক চেষ্টার পরেও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি। বিএনপি নির্বাচনে আসতে চায়নি, তারা সব সময় নির্বাচন বানচালের চেষ্টা করেছে।
কৃষিমন্ত্রী বলেন,নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় প্রধানমন্ত্রীর মনেও কষ্ট আছে। তবে, বিএনপি অংশ নেয়নি বলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না তেমন নয়।
আরও পড়ুনঃ এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন






ডলারের দাম কমলে চিনির দামও কমবে: বাণিজ্যমন্ত্রী - Tathya Sangjog
December 18, 2023[…] […]
২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনে ইসির চিঠি - Tathya Sangjog
December 18, 2023[…] […]
"ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাওয়ায় স্বচ্ছতা বাড়বে" - Tathya Sangjog
December 18, 2023[…] […]