জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেয়া হবে। স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি শুরে হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীনদের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ ২০১৪ সালে বিনাভোটে অটোপাস এবং ২০১৮ সালে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এবার আর কোনো রাখ-ঢাক নেই তাদের। লজ্জা-শরমের মাথা খেয়ে প্রকাশ্যে আসন বাটোয়ারা করে যাচ্ছেন শেখ হাসিনা। গোটা দেশ গোল্লায় যাচ্ছে সেদিকে ন্যূনতম ভ্রূক্ষেপ নেই। তার পরিষদবর্গ-দলদাস-আজ্ঞাবহরা ব্যস্ত কীভাবে পাতানো নির্বাচনী ম্যাচ খেললে জনগণ এবং বিদেশিদের চোখে ধূলা দেয়া যাবে। একদল উচ্চ শিক্ষিত তথাকথিত আত্মা ও ব্যক্তিত্ব বিক্রি করা বুদ্ধিজীবী ব্যস্ত আছেন নির্বাচনে নৌকা জিতবে কত আসনে সেই হিসাব নিয়ে। প্রশাসন ব্যস্ত কিভাবে নির্বাচন করলে জনগণ বুঝতে পারবে না যে এটা পাতানো নির্বাচন হচ্ছে সেই কৌশল নিয়ে।

আওয়ামী লুটপাটে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে দাবি করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ধেয়ে আসছে প্রলয়ংকরী বিপর্যয়। দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ ৯ বিলিয়ন ডলারের নিচে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এক সপ্তাহ আগে বলেছেন, আমরা বর্তমানে একেবারে তলানিতে এসেছি। আর তো নিচে নামার পথ নেই। আমার ৩৬ বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে কখনোই এমন ভয়াবহ অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করিনি। বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলারের বেশি। এই অবস্থায় কার্যত দেউলিয়াত্ব ঘোষণার অপেক্ষা মাত্র।

রিজভী বলেন, দেশ ধাবিত হচ্ছে নিশ্চিত ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে। লুটপাট ও দুর্নীতি করে ব্যাংকিং সেক্টর ফোকলা করে দিয়েছে আওয়ামী লুটেরা গোষ্ঠী। টাকার ঘাটতির কারণে দেশের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে।

 

আরও পড়ুনঃ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৫ চিকিৎসকসহ গ্রেফতার ৯

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র