সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।
আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮৩ জন এবং ঢাকার বাইরে ৩১০ জন। একই সময় ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার আছেন তিনজন এবং ঢাকার বাইরের একজন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ জন এবং ঢাকার বাইরের ৫৬৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ১০১ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৮ হাজার ৫৫৪ জন।
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৩৮৩ জন।
আরও পড়ুনঃ আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার





