জাতীয় দেশ সংযোগ

‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির আমন্ত্রণে দুই দিনব্যাপী ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, দোহা ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের আমন্ত্রণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাতারের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, মোমেন তিন দিনের সরকারি সফরে শনিবার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে কোভিড-১৯ এবং টিকার উন্নয়নের উপর একটি প্যানেল আলোচনা এবং ‘বৈশ্বিক বাণিজ্যে অগ্রাধিকার পরিবর্তন’ বিষয়ে আরেকটি উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনা।

তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পৃষ্ঠপোষকতায় দোহা ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

দোহা ফোরাম এমন একটি প্ল্যাটফর্ম যা দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে স্বাগত জানায়, যা সকল মানুষের অনেক দৃষ্টিকোণ এবং আগ্রহকে প্রতিফলিত করে, বিশেষ করে যাদের কথা প্রায়ই উপেক্ষিত হয়।

আরও পড়ুনঃ “রাষ্ট্রের বিকাশে ভালো সাংবাদিকের বিকল্প নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র