এবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিলো বিএনপি
সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ রোববার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই বিএনপি নেতা বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবারসন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এ অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।
বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
জাতীয় নির্বাচন ঠেকাতে গত ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার বাদে সব কার্যদিবসে হরতাল বা অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দেয়নি বিএনপি।
আরও পড়ুনঃ মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ নাম্বার ওয়ান: সেলিমা রহমান





