অন্যান্য বিশ্ব সংযোগ

মেক্সিকোতে গ্রামবাসী ও সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১১

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

মেক্সিকোতে সন্ত্রাসীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে।

শুক্রবার মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ছোট কৃষিপ্রধান শহর টেক্সকালটিটলানে এই ঘটনা ঘটে বলে শনিবার দেশটির গণমাধ্যমে জানা গেছে।

এ বিষয়ে মেক্সিকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ জন সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তিনজন সাধারণ গ্রামবাসী রয়েছে।

রাজ্যটির পুলিশ বলছে, সংঘর্ষে জড়িত সন্দেহভাজন গ্যাংকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে বিস্তারিত জানার জন্য তারা ন্যাশনাল গার্ড এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্যামিলিয়া মিচোয়াকানা নামে একটি মাদক কারবারি গোষ্ঠীর বন্দুকধারীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদার দাবিতে সেই গ্রামে গিয়েছিল। গত বছর প্রতিবেশি গুয়েরেরো রাজ্যে ২০ জনের গণহত্যার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।

আরও পড়ুনঃ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা