জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“নির্বাচনের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে”

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে। তাতেও ক্ষান্ত হয়নি তারা, বরং নাশকতার পরিকল্পনা করছে। বাস ট্রেন পোড়াচ্ছে। প্রায় ৩০০ পরিবহনে আগুন দিয়েছে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকার দিবসে আওয়ামী লীগ আনুষ্ঠানিক সমাবেশ করতে চেয়েছে। কিন্তু অনুমতি দেয়া হয়নি। তবে বিএনপিকে দেবে কিনা, সেটা নির্বাচন কমিশনের বিষয়।

‘নির্বাচনের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে। তাতেও ক্ষান্ত হয়নি তারা, বরং নাশকতার পরিকল্পনা করছে। বাস ট্রেন পোড়াচ্ছে। প্রায় ৩০০ পরিবহনে আগুন দিয়েছে। মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে নাশকতা করার পরিকল্পনা করছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে’, যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হঠাৎ করে আবার কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা করছে। তবে যত বাধা ও ষড়যন্ত্রই আসুক না কেন নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আওয়ামী লীগ পাহাড়ের মতো অটল থাকবে।

যারা নির্বাচনের বিরুদ্ধে তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবার যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনে ১৩ দেশে ৩৭ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে। যে অপশক্তি গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। নির্বাচন ব্যবস্থা মসৃণ করার জন্য আওয়ামী লীগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাই নিষেধাজ্ঞা আমাদের ওপর আরোপ হওয়ার কারণ নেই। বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত।

আরও পড়ুনঃ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র