জাতীয়

“গত বছরের তুলনায় ৫ ভাগ মা ও শিশুমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছে সরকার”

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখনও বছরে ৬৫ হাজার শিশু এবং সাড়ে ৪ হাজার মা মাতৃত্বকালীন অবস্থায় মারা যায়। এই সংখ্যা অনেক। যদিও গত বছরের তুলনায় এবার অন্তত ৫ ভাগ মা ও শিশুমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে মা ও শিশু মৃত্যুহার বিগত বিএনপি-জামায়াত সরকারের তুলনায় এখন অর্ধেকের বেশি কমিয়ে আনা গেছে জানিয়েছে মন্ত্রী বলেন, তবুও এখনও বছরে এত মৃত্যু কোনভাবেই কাম্য নয়। আগামী ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু হার ৭০ শতাংশ কমাতে হবে ও শিশু মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।

এই লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে বলে জানান জাহিদ মালেক। তিনি বলেন, মায়েদের হোম ডেলিভারির পরিবর্তে প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে মনোযোগী হতে হবে এবং সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা সার্ভিস ব্যবস্থায় কাজ করতে হবে। মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে এরমধ্যেই ৫০০টি সরকারি স্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘণ্টা সার্ভিস শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ৪০০টি স্বাস্থ্য কেন্দ্রেই ২৪ ঘন্টা সেবা চালু করা হবে।

আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র