জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বিভিন্ন পরাশক্তি ও বহুজাতিক কোম্পানিগুলোর লোলুপ দৃষ্টি পড়ছে বাংলাদেশের ওপর”

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর বিভিন্ন পরাশক্তি ও বহুজাতিক কোম্পানিগুলোর লোলুপ দৃষ্টি পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশের ওপর বিদেশিদের লোলুপ দৃষ্টি বহুকাল আগে থেকেই আছে। বিদেশি শক্তি হানা দিচ্ছে। বিভিন্ন পরাশক্তি ও বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি পড়ছে এ দেশটির ওপর। এসব কারণে বাংলাদেশ পরিচালনা করা অনেক কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কঠিন কাজটি করেছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বিএনপির সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দেশের মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। অথচ দেশের নাগরিক সমাজের বিএনপির অগ্নিসন্ত্রাস নিয়ে কোনো বিবৃতি নেই। এটা খুবই দুঃখজনক। এসব বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচন করা দরকার। এদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।’

‘বিএনপির পৃথিবী ছোট হয়ে আসছে’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কম্বলের তলা থেকে আস্তে আস্তে নেতারা বেরিয়ে যাচ্ছে। একসময় এ দলটি শূন্য হয়ে যাবে।’

বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে ঠেলে দিয়ে জাতীয় পার্টি, কিংস পার্টির কিছু প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে না এলে তা গ্রহণযোগ্য হবে না, এমন কোনো কথা নেই। ভোটাররা ভোট দিলেই ভোট গ্রহণযোগ্য হবে। কারো জন্য নির্বাচন বসে থাকবে না।’

আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র