জাতীয়

“নৌকার বাইরে যারা নির্বাচন করছে, তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী”

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছেন, প্রতিযোগিতার জন্য। কিন্তু তিনি বলেন নাই, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য প্রার্থীর জন্য কাজ করতে হবে। নৌকার বাইরে যারা নির্বাচন করছে, আমার দৃষ্টিতে তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী।

আজ বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দল থেকে বহিষ্কার হওয়া একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, দলের আদর্শের প্রতি অটুট থেকে, অবিচল থেকে, কমিটেড থেকে আদর্শের জন্য কাজ করা। কাজেই এটা আদর্শের কমিটমেন্ট।

কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা সামনের দিনে কিভাবে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবো, আবার আগের ধারায় শক্তিশালী করবো, আমরা সেই বিবেচনা রেখে নির্বাচনে যাচ্ছি। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে দল ও নৌকার প্রার্থীকে বিজয়ী করা যায়।

বিরোধী দলকে উদ্দেশ্যে করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি পূর্বের মতো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসের মাধ্যমে আক্রমণাত্মক হয়ে গাড়িতে ও রেলে আগুন দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সক্ষমতা অর্জন করেছে। তারা সাহসিকতার সাথে বিএনপিকে কঠোরভাবে মোকাবেলা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে এবং তা সুষ্ঠু, সুন্দর ও সবার নিকট গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুনঃ “টাইপিংয়ের ভুলে শ্রম আইন ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র