জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

অবরোধের ২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের গত ২৪ ঘণ্টায় আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫২টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পায় তারা। ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

এ আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও পড়ুনঃ এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র