জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম তার নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন। এছাড়া একই আসনে আরও ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

এ আসনে অন্য যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন: গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।

এদিকে, হলফনামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটু, আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় জাতীয় পার্টির শিশির চৌধুরী ও সমর্থন যাচাই তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তার এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার এবং মনোনয়নপত্র দাখিল করা অন্য ৭ প্রার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র