অন্যান্য বিশ্ব সংযোগ

নারীদের ৮ টি করে সন্তান নিতে আহবান জানালেন পুতিন

গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না। তখন থেকেই দেশটিতে জন্মহার কম। তার মধ্যেই ইউক্রেন যুদ্ধে সামরিক-বেসামরিক মিলিয়ে প্রায় ৩ লাখ রুশ নাগরিক হতাহত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে রুশ নারীদের প্রত্যেককে ৮ কিংবা তারও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত মঙ্গলবার মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় পুতিন বলেন, আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে জনসংখ্যা বাড়ানো।

রুশ প্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন, পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪-৫ কিংবা তার বেশি সন্তান নেওয়ার বিষয়টি। তবে আমাদের দাদা-দাদীরা ৭-৮টা করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া ও বড় পরিবার যেন আবার প্রথায় পরিণত হয়।

বিশেষ এই কনফারেন্স পরিচালনা করেন রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। এতে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তবে এই অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে হতাহতের ব্যাপারে সরাসরি কিছু বলেননি পুতিন।

আরও পড়ুনঃ মাত্র ১৪ বছর বয়সেই কোটিপতি ভারতের মায়াঙ্ক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা