এই ৫টি অভ্যাস আপনার ত্বকের উজ্জ্বলতা কেড়ে নেয়
সবারই ইচ্ছা থাকে উজ্জ্বল ত্বক, কিন্তু অনেক সময়ই মানুষ সঠিকভাবে ত্বকের যত্ন নেয় না। যার কারণে ত্বকের সমস্যায় পড়তে হয়। সুস্থ ত্বকের জন্য আপনি অনেক ধরনের দামি পণ্য ব্যবহার করেন, কিন্তু এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয় ত্বকের। আপনি যদি প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে আপনাকে খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে হবে। তাই আজ আমরা আপনাকে সেই অভ্যাসগুলি সম্পর্কে বলব যা আপনার ত্বকের ক্ষতি করে।
আপনি যদি মেকআপ লাগিয়ে থাকেন এবং তা না তুলেই ঘুমাতে যান, তাহলে ত্বকের অনেক সমস্যা হতে পারে। তাই ঘুমানোর আগে নিয়মিত মুখ ভালো করে ধুয়ে নিন। এতে আপনার ত্বক পরিষ্কার ও সুস্থ থাকবে।
একই বালিশ দীর্ঘদিন ব্যবহার করলে মুখে ময়লা জমতে পারে। এক্ষেত্রে সময় সময় বালিশের কভার পরিবর্তন করতে থাকুন।
সানস্ক্রিন না লাগিয়ে গরম রোদে বের হলে তা আপনার ত্বকের ক্ষতি করে। যার কারণে ফাইন লাইনের মতো বার্ধক্যের লক্ষণ দ্রুত দেখা দিতে শুরু করে। এই সমস্যা এড়াতে অবশ্যই সানস্ক্রিন লাগান। এটি আপনাকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে।
পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং ত্বককে আর্দ্র করে। সুস্থ ত্বক চাইলে নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন। পানি কম খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।
ঠিকমতো ঘুমাতে না পারলে ত্বকে প্রভাব ফেলে। সুস্থ ত্বকের জন্য প্রতিদিন ৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন।





