জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপি এলে নির্বাচন অর্থবহ হবে: সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি

 

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে আমরা আহ্বান জানিয়েছি, নির্বাচনের জন্য। সময় এখনও ফুরিয়ে যায়নি। বিএনপি এলে নির্বাচন অর্থবহ হবে। জাতির জন্য সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।

আজ রোববার নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও বিএনপি নির্বাচনে আসে তাহলে তফসিল রিশিডিউল হতে পারে।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর আগে প্রচারণায় কোনো বাধা নেই। এখন যদি কেউ প্রচারণা চালায়, সেটা আচরণবিধির মধ্যে পড়ে না। চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত হওয়ার পর আচরণবিধি কেউ ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনকালে প্রশাসনের রদবদলের বিষয়ে তিনি বলেন, কোনো কমিশন প্রশাসনে রদবদল করেনি। বিভিন্ন সময় নির্বাচনের আগে সে সময়ের সরকার প্রয়োজন অনুযায়ী প্রশাসনে পরিবর্তন এনেছে।

সেনাবাহিনীকে নির্বাচনের মাঠে নামানোর বিষয়ে তিনি বলেন, আমরা মনে করলে সেনাবাহিনীকে নামানো যাবে। আমরা চাইলেই প্রয়োজন অনুযায়ী তারা মাঠে নামবে।

আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র