বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম প্রায় আরও এক শতাংশ পর্যন্ত কমেছে।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮১ দশমিক শূন্য ৬ ডলারের দাঁড়িয়েছে। এর আগের সেশনে এই বেঞ্চমার্কের দাম কমে ৪ শতাংশ।
তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে বেঞ্চমার্কটির দাম কমে প্রায় পাঁচ শতাংশ।
পেট্রলিয়াম রপ্তানিকারকদের সংস্থা ওপেক প্লাস বুধবার হঠাৎ করেই নির্ধারিত বৈঠকের তারিখ পিছিয়ে দেয়। বৈঠকে তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তেলের দাম কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেলের দাম ধরে রাখতে ফের উৎপাদন কমানোর ঘোষণা দিতে পরে সংস্থাটি।





