বাংলাদেশের নির্বাচনে পিটার হাসের ভূমিকা নিয়ে রাশিয়ার সমালোচনা
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে সমালোচনা করেছে রাশিয়া।
আজ বুধবার এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন।
তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রভাবিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টাকে রাশিয়া বারবার প্রকাশ্যে তুলে ধরছে।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে





