জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“নির্বাচনে আসতে সরকার কাউকে চাপ দিচ্ছে না”

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চাপ সৃষ্টি করলে তো বিএনপির আরও অনেক নেতা চলে আসতেন। আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না।

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাংবাদিকতার ‘অ- আ- ক-খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের বিভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচনে আসছেন, তারা বিএনপির এ অপরাধনীতির সাথে দ্বিমত পোষণ করেন। তারা এ ধ্বংসাত্মক রাজনীতির সহযাত্রী হতে চায় না বিধায় তারা আসছেন। জ্বালাও-পোড়াওয়ের বদনামটা তাদের ঘাড়ে যাতে না পড়ে, সেজন্য এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যই তারা বেরিয়ে আসছেন। নতুন জোট করে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন; বলে আমি মনে করি।

গতকালকে একটি ব্রিফিং হয়েছে-সেখানে এসেছে, গাড়িতে যারা আগুন দিচ্ছে তাদেরকে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আবার ওই ফুটেজ তাদের নেতা-নেত্রীদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই অর্থায়ন কোথা থেকে আসছে এবং কারা এ নেতা-নেত্রী?

এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যাদেরকে ধরা হয়েছে এবং যারা জবানবন্দি দিয়েছেন প্রত্যেকেই বিএনপি নেতা। একজন ওয়ার্ড বিএনপির সভাপতিও আছেন সেখানে।

তিনি আরও বলেন, এটি একটি জঘন্য ও ন্যাক্কারজনক অপরাধ; গাড়িতে আগুন দিলে-যাত্রীবাহী বাসে আগুন দিলে ১০ হাজার টাকা পেমেন্ট দেয়া হয়। আবার সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে; সেটি আবার লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারপর এখানে ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয়।

আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র