বুধবার থেকে ষষ্ঠ দফার অবরোধ শুরু
বুধবার ভোর ৬টা থেকে ষষ্ঠ দফার এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত নির্বাচন ঠেকাতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।
তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এ অবরোধের আওতামুক্ত থাকবে।
এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা কয়েকটি দল। এরপর পুলিশ হত্যা ও নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই গ্রেফতার করা হয়।
পরে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে তারা। সবশেষ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।
এরইমধ্যে সোমবার (২০ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদিন বিরতি দিয়ে ফের টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেন।






তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে - Tathya Sangjog
November 22, 2023[…] আরও পড়ুনঃ বুধবার থেকে ষষ্ঠ দফার অবরোধ শুরু […]
ওজন না বাড়িয়ে যেভাবে ফুড ব্লগার হবেন - Tathya Sangjog
November 22, 2023[…] আরও পড়ুনঃ বুধবার থেকে ষষ্ঠ দফার অবরোধ শুরু […]