কঙ্গোতে পদদলিত হয়ে ৩৭ চাকরিপ্রার্থী নিহত
কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ব্রাজাভিলের একটি স্টেডিয়ামে সেনাবাহিনীর নিয়োগ অভিযানের সময় রাতারাতি পদদলিত হয়ে ৩৭ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি এ তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে, কঙ্গো-ব্রাজাভিল নামে পরিচিত মধ্য আফ্রিকান দেশটির সেনাবাহিনী ঘোষণা করে ১৮ থেকে ২৫ বছর বয়সী ১৫০০ জন লোককে নিয়োগ করবে। প্রধানমন্ত্রী আনাতোলে কলিনেট মাকোসো জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও অসংখ্য চাকরি প্রার্থী আহত হয়েছে। এছাড়াও, আহতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্রাইসিস ইউনিটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিষেবায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেক আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।





