বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী স্কটল্যান্ড
স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।
এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বলে স্কটিশ সংসদ সদস্যরা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশী প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশী দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।






শিশুদের সিকেল সেল অ্যানিমিয়া কেন হয়? - Tathya Sangjog
November 20, 2023[…] […]
নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ ও বীরত্বের ইতিহাস জানানো দরকার - Tathya Sangjog
November 20, 2023[…] […]
সোরিয়াসিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি - Tathya Sangjog
November 20, 2023[…] […]
কঙ্গোতে পদদলিত হয়ে ৩৭ চাকরিপ্রার্থী নিহত - Tathya Sangjog
November 20, 2023[…] […]
আপনারও কি খুব তৃষ্ণা লাগে? - Tathya Sangjog
November 20, 2023[…] […]
বুধবার থেকে ষষ্ঠ দফার অবরোধ শুরু - Tathya Sangjog
November 20, 2023[…] […]
উদ্ভিদজাত খাদ্য ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে - Tathya Sangjog
November 20, 2023[…] […]