আগামী বছরও চাল রফতানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে পারে ভারত
বিশ্বব্যাপী খাদ্য সংকটের মধ্যে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত আগামী বছরও চাল রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে পারে। এটি কে আরও বাড়িয়ে দিতে পারে।
বিগত এক দশকে ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশে পরিণত হয়েছে কম দাম ও পর্যাপ্ত মজুত থাকার কারণে। দেশটি বর্তমানে বিশ্বের মোট চাল রফতানির প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে থাকে। বেনিন ও সেনেগালের মতো আফ্রিকান দেশগুলো হচ্ছে ভারতীয় চালের শীর্ষ ক্রেতা।
কিন্তু নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় চাল রফতানির ওপর বেশ কয়েক দফায় বিধিনিষেধ আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত বাসমতি ছাড়া অন্য সব চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির মোট চাল রফতানির প্রায় ৮০ শতাংশই হচ্ছে এই অন্য সব জাতের চাল। পরে ২৫ আগস্ট থেকে সিদ্ধ চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। এরপর বাসমতি চাল রফতানিতে টনপ্রতি ন্যূনতম দাম বেঁধে দেয় ভারত সরকার। ফলে টনপ্রতি কমপক্ষে ১ হাজার ২০০ ডলারে বাসমতি চাল রফতানি করতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের।





