জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে যানবাহনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, মানুষের ওপর হামলা চালাচ্ছে–এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ নয়। এগুলো সন্ত্রাসীদের কাজ। বিএনপি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক আয়োজন ‘রূপসী বাংলা’ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের সবার বিরুদ্ধে তো মামলা নাই, সবার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কারণ, তারা ২৮ অক্টোবর যে অপরাধ করেছে এবং এর পরবর্তী প্রতিটি দিন যে অপরাধ সংঘটিত করে যাচ্ছে, সে জন্য জনগণের কাছে চেহারা দেখানোর সাহসটা তাদের নাই।’

দুটি কারণে বিএনপির জনপ্রিয়তা তলানি ঠেকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রথমত, গাজায় ইসরাইলি বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছে, পৃথিবীজুড়ে তার প্রতিবাদ হয়েছে, এমনকি অনেক ইহুদিও প্রতিবাদ করেছে, শুধু বিএনপি-জামায়াত প্রতিবাদ জানায়নি। এ দেশের সব মুসলমানকে তারা আহত করেছে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসরে পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত, ইসরাইলি বাহিনীর অনুকরণে তারা নিরীহ মানুষ, সাংবাদিক, পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, যানবাহনে হামলা চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জানে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের ভরাডুবি হবে। সে জন্য নির্বাচন প্রতিহতের অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মতো গুপ্তস্থান থেকে অনলাইনে যানবাহন পোড়ানোর নির্দেশ দিচ্ছে, মানুষের ওপর হামলা চালাচ্ছে; এর পর তো তাদের মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র