ভারতে বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু
ভারতের হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেফতার আসামীদের মধ্যে স্থানীয় এক কংগ্রেস নেতা ও আরেক জেজেপি পার্টির নেতার ছেলে রয়েছেন।
হরিয়ানার মানদেবারি, পাঞ্জেতো কা মাজরা, ফসগড় ও সারান গ্রামে এ ঘটনা ঘটে। হরিয়ানায় সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটছে। যে কারণে এবার মনোহর লাল খাটারের সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় নেমেছেন বিরোধীরা।
নিহত ৭০ বছর বয়সী এক ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা বিষাক্ত মদপানে মারা গেছেন। তিনি মদ খেতেন, তবে পরিমিত পরিমাণ। এবার বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে মারা গেলেন।
এ ঘটনায় সাত জনকে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এমন বিষাক্ত মদ আরও আছে কিনা—তা বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





