আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব হয়েছেন ওবায়দুল কাদের। তবে কো চেয়ারম্যান পদ শূন্য রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।





