জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি”

'নিজেদের জাতীয় দিবসে যারা কর্মসূচি স্থগিত করে, তারা ভীতু, কাপুরুষ'

দেশের মানুষ কিছুটা সমস্যায় আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সারা বিশ্বে যুদ্ধাবস্থা থাকায় জিনিসপত্র, জ্বালানির দাম বেড়েছে। আমরা অপরাধ না করেও যুদ্ধাবস্থা থাকায় কষ্ট পাচ্ছি। আমরা একটু বিপদে আছি, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে।

আজ সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, কীভাবে মানুষ দুর্দশা কাটিয়ে উঠতে পারে, সেটা নিয়ে ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদিন, এমনকি রাতেও দেশের জনগণের কথা ভাবেন তিনি।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে একটি রাজনৈতিক দল, যাদের ন্যূনতম দেশপ্রেম নেই। সাজাপ্রাপ্ত আসামি দল চালাচ্ছে। সে দেশে আসতে পারে না। কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে দল চালাচ্ছে। বিএনপি একটা প্রতারক দল। প্রতারণারও একটা সীমা আছে। কোথাকার কোন মিয়া আরেফি তার সঙ্গে সারওয়ার্দী! উল্লাপাড়ার এক পাগলকে ধরে এনে বাইডেনের দোস্ত বানিয়েছে বিএনপি।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবার জ্বালাও-পোড়াও শুরু করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর বিএনপি ব্যর্থ। ফখরুল দৌড়াতে দৌড়াতে মঞ্চ থেকে একবার নামে, একবার ওঠে। শেষ পর্যন্ত হ্যান্ডমাইক দিয়ে হরতাল ঘোষণা করতে হলো। ওই আন্দোলনে যে পরিমাণ সাংবাদিক আহত হয়েছেন, আমাদের দেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত সাংবাদিক আহত হননি। এটা কী আন্দোলনের মধ্যে পড়ে। তাদের হাতে মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, বাংলাদেশের মানুষ নিরাপদ নয়।

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বক্তব্যে তথ্যের ঘাটতি আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের নিন্দা করতে চাই না। তথ্য ঘাটতির কারণেই তারা যথাযথ বক্তব্য দিতে পারেননি। ইইউ খোঁজখবর নিয়ে তাদের বক্তব্য সংশোধন করবে বলে আশা করি।’

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দামে রেকর্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র