জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

নিজেদের মধ্যে সমালোচনা না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে খেলায় জিতবেন না। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এতে জিততে হবে। আমাদের বিজয় সুসংহত করতে হবে।

আজ শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় জনসভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা নিজেদের মধ্যে বাজে সমালোচনা করবেন, এদের বিরুদ্ধে আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবার আমলনামা নেত্রীর কাছে আছে।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। আজ চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও খেলা হচ্ছে। ফখরুলরা লাঠিসোঁটা ও রড নিয়ে নেতাকর্মীদের জড়ো করেছে। তারা ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। তারা চাল-ডাল আর আটার বস্তা নিয়ে আসছে, ৭ তারিখ পর্যন্ত নাকি ঢাকায় থাকবে।

কাদর বলেন, আবার খারাপ সময় আমাদের এসেছে। বাংলাদেশের ভাগ্যাকাশে আবারও পরাজিত শক্তি। আমীর খসরু ও মির্জা ফখরুলরা মূল কারিগর। এরাই মূল শয়তানি করছে। এত জ্বালা কেনো? টানেল দেখে জ্বালা?

আরও পড়ুনঃ রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিল বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র