জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

রাজনীতি থেকে মেধাবীরা দূরে সরে যাচ্ছে; মেধাহীনরা দেশ পরিচালনা করছে: তথ্যমন্ত্রী

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের শিশুদের বেড়ে ওঠার জন্য সুস্থ রাজনীতি দরকার। অসুস্থ রাজনীতি আমাদের সমাজকে দিন দিন অসুস্থ করে তুলছে। নতুন প্রজন্মের ওপর সেই প্রভাব পড়ছে। রাজনীতি থেকে এখন আমাদের মেধাবীরা দূরে সরে যাচ্ছে। মেধাহীনরা পার্লামেন্টে যাচ্ছে, দেশ পরিচালনা করছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মা-বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবে। তোমরা যখন বাবা-মা হবে বুঝবে বাবা-মা কী জিনিস। পশ্চিমা বিশ্বে শত শত বৃদ্ধাশ্রম, বৃদ্ধ হলেই সেখানে দিয়ে আসে। অর্থনৈতিকভাবে আইউরোপ আমেরিকা থেকে আমরা দরিদ্র‍ হতে পারি, কিন্তু পারিবারিকভাবে, নীতি-নৈতিকভাবে আমাদের বন্ধন তাদের চেয়ে অনেক বেশি দৃঢ়।

বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি কিছুদিন আগে বলেছে অক্টোবরে নাকি তাদের ফাইনাল খেলা। আমরা আশা করেছিলাম অক্টোবরের শুরু থেকে আন্দোলন হবে, হয়নি। এরপর ভেবেছি পূজার পর তাদের আন্দোলন হবে, তাও হয়নি।

মন্ত্রী বলেন, গতকাল তারা ঘোষণা দিয়েছে ২৮ অক্টোবর নাকি সরকার পতনের লক্ষ্যে মহাসমাবেশ করবে। ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু। সেদিন তারা ঘোষণা করবে আগামী নির্বাচনের পর তাদের আন্দোলন শুরু হবে। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি।

আরও পড়ুনঃ সবসময় ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র