নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষগ্রহণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় আট জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।
আজ সোমবার বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নবম (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। সেদিন মামলার মুহাম্মদ মাহবুবুল আলম সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে জেরা শেষ না হওয়ায় অবশিষ্ট জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
এদিকে এই মামলায় সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দিয়েছেন আদালত। তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন। জানা গেছে, আগামী ২৮ অক্টোবর কানাডার রয়েল মাউন্টেড পুলিশের দুই সদস্য ঢাকায় আসতে পারেন। তবে এফবিআই কর্মকর্তা কবে আসবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত।
আরও পড়ুনঃ মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ভূমিকা পালনে আহ্বান আইনমন্ত্রীর





