মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ভূমিকা পালনে আহ্বান আইনমন্ত্রীর
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিচার বিভাগের দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দ্বারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
আজ রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধাপে ধাপে সফলতার সঙ্গে অগ্রসর হচ্ছে। প্রথম ধাপ রূপকল্প-২০২১ বাস্তবায়নের পথ ধরে এখন সরকার এসডিজি ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের পথে দুর্বার গতিতে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যার দেখানো পথে ২০৪১ সালে আমরা অবশ্যই নতুন আরেক বাংলাদেশ দেখতে পাবো, যে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ; আধুনিক ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী স্মার্ট বাংলাদেশ। যেখানে গড়ে উঠবে জ্ঞানভিত্তিক সমাজ।
একটি জ্ঞানভিত্তিক উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার গত প্রায় দেড় দশক ধরে জ্ঞান অন্বেষণ, জ্ঞানচর্চা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞানার্জনের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে বহু যুগান্তকারী ও অভূতপূর্ব পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং এখনো করে যাচ্ছে বলে জানান আনিসুল হক।
তিনি বলেন, নব্য বিশ্বায়নের এই যুগে শেখ হাসিনার সরকারই জ্ঞান অন্বেষণ, জ্ঞানচর্চা ও জ্ঞান অর্জনের ক্ষেত্র বৃদ্ধির প্রধান মাধ্যম হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ নামক নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। যেখানে প্রবেশে কোন শ্রেণিভেদ নেই। নতুন এই বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান প্রবেশাধিকার রয়েছে। স্মরণ রাখা প্রয়োজন, বঙ্গবন্ধু কন্যা ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে জ্ঞানই হবে সবচেয়ে বড় শক্তি। যার জ্ঞান থাকবে স্মার্ট বাংলাদেশে সেই সমাজের উঁচু স্তরে পৌঁছে যাবে, তার বংশপরিচয় যা-ই হোক না কেন।
আরও পড়ুনঃ “রিজার্ভের টাকায় ভ্যাকসিন কিনেছি, খাদ্য মন্দায় খাদ্য কিনেছি”






শুধু নারী নয় পুরুষরাও স্তন ক্যান্সারের শিকার হন - Tathya Sangjog
October 15, 2023[…] […]
"ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইসরাইলের পক্ষ নিয়েছে" - Tathya Sangjog
October 15, 2023[…] […]
নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষগ্রহণ - Tathya Sangjog
October 15, 2023[…] […]
"ইসরাইলের জন্য আবার গাজা দখল করা ভুল" - Tathya Sangjog
October 15, 2023[…] […]
বিএনপির চিন্তা দৈন্য; তারা সব সময় স্বার্থপরতায় ভুগে: প্রধানমন্ত্রী - Tathya Sangjog
October 15, 2023[…] […]
বিএনপির চিন্তা দৈন্য; তারা সব সময় স্বার্থপরতায় ভোগে: প্রধানমন্ত্রী - Tathya Sangjog
October 15, 2023[…] […]
"প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে" - Tathya Sangjog
October 15, 2023[…] […]
"বাংলাদেশের কোনো বিশেষ দলকে সমর্থন করে না ভারত" - Tathya Sangjog
October 15, 2023[…] […]
সামনের দিনগুলোতে আমরা বিদেশে চাল রপ্তানি খতিয়ে দেখা হচ্ছে: খাদ্যমন্ত্রী - Tathya Sangjog
October 15, 2023[…] […]
আমরা জনগণের শক্তিতে বলীয়ান, জনগণই এ দেশের মালিক: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
October 15, 2023[…] […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু - Tathya Sangjog
October 15, 2023[…] […]
কানের কাছে নিয়ে গেলেই কল রিসিভ হবে; সোয়াইপ করতে হবে না - Tathya Sangjog
October 15, 2023[…] […]
বিদেশিরা কোনো দলের সমর্থন করে না: ওবায়দুল কাদের - Tathya Sangjog
October 15, 2023[…] […]
"আমাদের দেশ নদীমাতৃক, নদীই আমাদের জীবন" - Tathya Sangjog
October 15, 2023[…] […]
দীর্ঘক্ষণ কানে ইয়ারফোন ব্যবহার করা বিপজ্জনক - Tathya Sangjog
October 15, 2023[…] […]
আজ বিশ্ব ট্রমা দিবস - Tathya Sangjog
October 15, 2023[…] […]