দেশ সংযোগ রাজনীতি

আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।

আজ শুক্রবার দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।

তিনি বলেন, আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েলের টু স্টেট সলিউশন (দ্বি-রাষ্ট্র সমাধান)। আমরা মনে করি, শান্তি-সমঝোতার জন্য টু স্টেট সলিউশন না হলে এখানে শান্তি আসবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে। সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়, তবে আমাদেরও অসুবিধা হবে।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন, প্লাটিলেট দ্রুত বাড়বে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য