‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে ভারত
চলমান হামাস ও ইসরাইলের সংঘাতের মধ্যে ভারত ফিলিস্তিনে ‘দুই রাষ্ট্র’ সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন দেয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ইসরাইলের পাশাপাশি স্বীকৃত সীমানার মধ্যে বসবাসকারী ফিলিস্তিনিদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা আবারও শুরু করা দরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লেখেন, ভারতের জনগণ ইসরাইলের পাশে আছে। সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে ভারত।
এদিকে ইসরাইলে আটকে পড়া নিজেদের নাগরিকদের দেশে ফেরাতে বৃহস্পতিবার থেকে বিশেষ বিমান পাঠানো শুরু করছে ভারত। তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইসরাইলে প্রায় ১৮ হাজার ভারতীয় বাস করেন।
এছাড়া ফিলিস্তিনের বিভিন্ন এলাকা, এমনকি গাজাতেও কয়েকজন ভারতীয় আটকে আছেন বলে জানিয়েছেন সরকার।






জনগণ ভোট দিতে পারলে নির্বাচন সফল: সিইসি - Tathya Sangjog
October 13, 2023[…] […]
"কল্পনা ভিত্তিক নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবে আওয়ামী লীগ" - Tathya Sangjog
October 13, 2023[…] আরও পড়ুনঃ ‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস… […]
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনশনে ১২ দল - Tathya Sangjog
October 13, 2023[…] আরও পড়ুনঃ ‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস… […]
দূষণের মধ্যে আপনার ফুসফুসের যত্ন নিতে যা খাবেন - Tathya Sangjog
October 13, 2023[…] আরও পড়ুনঃ ‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস… […]
সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই: পরিকল্পনামন্ত্রী - Tathya Sangjog
October 13, 2023[…] আরও পড়ুনঃ ‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস… […]