অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

ইসরাইলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় অন্তত ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ফলে এত মানুষ হতাহত হয়েছেন। বিমান হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

গাজার হাসপাতালগুলো আহত ও নিহত মানুষে ভরে গেছে। সেখানকার স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোরে আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলে হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

হামলায় ইসরাইলে অন্তত ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত শতাধিক।

আরও পড়ুনঃ পাশের দেশ চাঁদে যাচ্ছে, আমরাও যাব: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার