জাতীয় দেশ সংযোগ

বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তাই জনগণ এখন আর সন্ত্রাসীদের দলকে চায় না।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার শিশা প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাঙালি জাতিকে বিশ্বর কাছে সম্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবদান মনে রাখতে হবে। দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। জনগণের ওপর তাদের বিশ্বাস নেই। আওয়ামী লীগ ভিসানীতির তোয়াক্কা করে না। আওয়ামী লীগের শক্তি জনগণ।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র