জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৬৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৮৬ জন।

২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার বাসিন্দা তিনজন ও ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৯ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮১ হাজার ৮৮৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ১৭ হাজার ৩০১ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭ হাজার ৮০৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ১০ হাজার ৬২১ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৭৯৭ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৪৫৭ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৩৪০ জন।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র