অন্যান্য জাতীয় বিশ্ব সংযোগ

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার খুনের পর সতর্ক এফবিআই

সম্প্রতি কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জাকে গুলি করে হত্যা করা হয়েছে । কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজ্জার মৃত্যু নিয়ে ভারতকে দোষারোপ করেছেন। যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে।

এদিকে নিজ্জার মৃত্যুর পর আমেরিকান তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আমেরিকায় বসবাসরত শিখ নেতাদের সাথে দেখা করে এবং তাদের সতর্ক করেছে।

এ বিষয়ে আমেরিকান শিখ ককাস কমিটির সমন্বয়ক এবং একজন রাজনৈতিক কর্মী প্রীতপাল সিং জানা, তিনি এবং অন্য দুই আমেরিকান শিখ এফবিআই কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।

এছাড়া ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি অলাভজনক গোষ্ঠী, ইনসাফ- এর সহ-পরিচালক সুখমান ধমি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শিখরা সম্ভাব্য হুমকিতে রয়েছে । এ সম্পর্কে পুলিশের কাছ থেকে তারা ইতোমধ্যে সতর্ক বার্তা পেয়েছে।

কানাডিয়ান নাগরিক এবং শিখ বিচ্ছিন্নতাবাদী নিজ্জার হত্যায় ভারতীয় গোয়েন্দা এবং রাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারত ও কানাডা কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে। নিজ্জারকে ২০২০ সালে ভারত কর্তৃক মনোনীত সন্ত্রাসী ঘোষণা করা হয়েছিল। এদিকে কানাডা সরকারের দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ভারত।

আরও পড়ুনঃ ভিসানীতিতে সরকার নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র