অন্যান্য দেশ সংযোগ ফিচার

“আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করার”

বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে মো. সাহাবুদ্দিন বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিককে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ সংকটের ভার কেবল এককভাবে আমাদের কাঁধে চাপিয়ে দেয়া উচিত নয়। যদিও আমরা রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সময় এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার।

আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘৭ম পার্টনারশিপ মিটিং-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার ঘাটতি ঝুঁকির মধ্যে ফেলতে পারে পুরো অঞ্চলকে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

জলবায়ু ইস্যু নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, যেহেতু জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, তাই এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতার দাবি রাখে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং আমাদের মতো জলবায়ু-বিপন্ন দেশগুলোকে সহায়তা দেয়ার জন্য প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত উষ্ণ: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার