চুলের সমস্যা সমাধানে অ্যালোভেরা
অ্যালোভেরা ওষুধি গুণে ভরপুর। এতে উপস্থিত উপাদান আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। এছাড়াও আপনি অ্যালোভেরা ব্যবহার করে আপনার চুল মজবুত করতে পারেন।
অ্যালোভেরাতে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়। খুশকি থেকে মুক্তি পেতে চাইলে অ্যালোভেরা হেয়ার মাস্ক ব্যবহার করে দেখতে পারেন, এ ছাড়া এটি চুলকে ঝলমলে করে। অ্যালোভেরা ব্যবহার করে আপনি চুল সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ঘরে বসে কীভাবে তৈরি করবেন অ্যালোভেরা হেয়ার মাস্ক।
অ্যালোভেরা এবং পেঁয়াজের মাস্ক চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এই মাস্কটি তৈরি করতে একটি পাত্রে পেঁয়াজের রস নিন, এতে অ্যালোভেরা জেল দিন। এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন। এবার চুলে লাগান, কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম থাকবে।
চুল ঝলমলে করতে চাইলে অ্যালোভেরা ও দই হেয়ার মাস্কটি ব্যবহার করে দেখতে পারেন। এটি করতে, একটি পাত্রে এক বা দুই চামচ দই নিন, এতে মধু এবং অ্যালোভেরা জেল দিন। এই মিশ্রণটি দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর পরিষ্কার করুন।
অ্যালোভেরা এবং আপেল সাইডার মাস্ক বানাতে একটি পাত্রে এক বা দুই চামচ অ্যালোভেরা জেল নিন । এর মধ্যে এক চামচ মধু এবং এক চামচ আপেল ভিনেগার মিশিয়ে নিন, তারপর এই মিশ্রণটি চুলে লাগান, কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাকটি লাগিয়ে আপনি খুশকি থেকে মুক্তি পেতে পারেন।
নারকেল তেল এবং অ্যালোভেরা জেল কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি করতে, একটি পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল নিন, এতে ২ চামচ নারকেল তেল এবং এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগান, কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপনি যদি চুলের বৃদ্ধি দ্রুত করতে চান তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল এবং মেথি বীজ মাস্ক হেয়ার মাস্কটি ব্যবহার করে দেখুন। এটি করতে, মেথি বীজের একটি পেস্ট তৈরি করুন। এতে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। এবার এই হেয়ার মাস্কটি মাথার ত্বকে লাগান, কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন





