মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন; ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল-ডাল, আলু-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, আমাদের বরাদ্দ দেওয়া দোকান ছিল ৩১৭টি। এরমধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেওয়া দোকান ছিল ৩১৭টি। এরমধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের তরফে বলা হয়েছে, আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা গেছে। তবে প্রতিটি দোকানের ভেতরে প্রবেশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে সময় লাগবে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ মার্কেটে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।
প্রায় ৬ ঘণ্টা ধরে জ্বলে আগুন। এখনো চারিদিকে ধোঁয়ায় ছেয়ে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এরই মধ্যে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে পুলিশ, সেনা, বিমান ও নৌ, বিজিবি, র্যাব এবং আনসার।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এরপর আরও ৪টি ইউনিট যোগ দেয়। সবশেষ ১৭টি ইউনিট এখানে কাজ করে।
উল্লেখ্য, রাজধানীতে নয়টি ঝুঁকিপূর্ণ মার্কেটের মধ্যে মোহাম্মদপুরে দুটি মার্কেট রয়েছে যেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। এই মার্কেটটিতেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না।
আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ





