হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ৪
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা নাম স্থানে সিএনজি অটোরিকশা উল্টে দুর্ঘটনাস্থলেই দুইজনসহ তিনজন নিহত হন। আজ শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে একজনের মৃত্যু হয়।
নিহতের নাম মইনুল ইসলাম রাব্বি(৩০) চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার বাসিন্দা।
গতকাল নিহত তিনজনের পরিচয়- চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।
স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চুনারুঘাট আসার পথে চানভাঙ্গা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী





