ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ৬ শ্রমিক নিহত
ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ৪০০ মিটার গভীরে থাকা টানেলে বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের দামঘান শহরে একটি কয়লা খনির ৪০০ মিটার গভীরে থাকা টানেলে বিস্ফোরণ হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।
কয়লার খনিতে যখন বিস্ফোরণ হয় তখন সেখানে ছয়জন শ্রমিক আটকা পড়েন। তাদের সেখান থেকে জীবিত উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি। পরদিন সোমবার সকালে ওই ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তুপের ভেতর থেকে তাদের সহকর্মীদের মৃতদেহ বের করে আনছেন।
আরও পড়ুনঃ “আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা”





